গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আগামী সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি গ্যাস লাইনের প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজ চলবে। এ কারণে ওই লাইনে সংযুক্ত সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকায় আবাসিকসহ সকল শ্রেণির গ্রাহকরাও এই সময় গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।