• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম কমল, অপরিবর্তিত রুপার দাম নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা খোকনসহ ০৩ জন ডাকাত গ্রেফতার সাদপন্থিরা আর টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবেন নাঃ মুহিববুল্লাহ বাবুনগরী তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক বিদ্যুৎ-এর পথচলা সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত্যা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর সিদ্ধিরগঞ্জে এসও ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে আগুন ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু তিন শিশু’র কবি ও সাংবাদিক সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা খোকনসহ ০৩ জন ডাকাত গ্রেফতার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃিত হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয়ের সঠিক তত্ত্বাবধানে ডাকাতদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়।
২৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত অনুমান ২০.১০ ঘটিকার সময় মোঃ জামাল উদ্দিন, অফিসার ইনচার্জ, বন্দর থানা, নারায়ণগঞ্জের প্রত্যক্ষ নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান, এসআই/আব্দুল আলিম, এসআই/মামুন ইসলাম, এসআই/ইয়াসিন আরাফাত সঙ্গীয় অফিসার ফোর্সসহ বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর সাকিনস্থ বায়তুল মামুর জামে মসজিদের পিছনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ১। চোক্কা @ খোকন (৩৬), পিতা- আব্দুল লতিফ, সাং-সোনাচড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ;
২। মোঃ পারভেজ (২৮), পিতা- ফয়েজ আহমেদ, মাতা- পারভিন বেগম এবং ৩। মোঃ মঞ্জুর (৫০), পিতা- মৃত সৈয়দ আলী, মাতা- সাফিয়া বেগম, সর্ব সাং- রামনগর, ওয়ার্ড নং-২৬, পোঃ ১ নং ঢাকেশ্বরী বাজার, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে ডাকাতি সংগঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে দেশীয় অস্ত্রসহ রাখার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতদের নিকট হতে নিম্ন বর্ণিত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়ঃ-
০১ টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা, ০১ টি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, ০১ টি লোহার তৈরি চাপাতি, ০১ টি কালো কস্টেপ দ্বারা পেঁচানো ছুরি, ০২ টি হলুদ রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ছুরি এবং ০১ টি লাল রংয়ের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস।
এ ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ১। খোকন @ চোক্কা(৩৬) এর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ ১১টি মামলা চলমান ও ৫ টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ২। পারভেজ (২৮) এর বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলা চলমান ও ১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং ৩। মোঃ মঞ্জুর (৫০) এর বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলা সহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..