• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফুলেল শুভেচ্ছা, দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান ফতুল্লায় ঋণের কিস্তির টাকা নিয়ে অভিমানে তরুণীর মৃত্যু সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত আড়াইহাজারে সুতার মিলে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ ঋণের কিস্তির টাকা নিয়ে অভিমানে তরুণীর মৃত্যু নারায়ণগঞ্জ জেলা সুজন সম্পাদকের বাড়িতে দুর্ধর্ষ চুরি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু ব্রাজিলকে হারিয়ে কোপার হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার ঘরে ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নারায়নগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। তিনি জানান, জাহাঙ্গীরকে রোববার অসুস্থ অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

কারা সূত্র জানায়, জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগারের সুপার আরও জানান, ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..