• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বিডি নিউজের সাংবাদিক আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ মেঘনার পানি হবে ঢাকার ভরসা, পরিদর্শনে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ স্কাউটসের আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ব্যবস্থাপনায় এবং স্কাউটসের অর্থ ও হিসাব বিভাগের পরিচালনায় সোমবার (৮ জুন ২০২৬) জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন।

কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু।

রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. মাহফুজুল হক (বাজেট ও অডিট-১), বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (আইসিটি ও সাধারণ সেবা) মো. লিয়াকত হোসেন এবং উপ-পরিচালক (হিসাব) এস এম জাহির-উল-আলম।

দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ, সহকারী কমিশনার, জেলা রোভার কমিশনার, সম্পাদকসহ নারায়ণগঞ্জ জেলাধীন ৫টি উপজেলার উপজেলা স্কাউট কমিশনার, সহকারী কমিশনার (অর্থ), কোষাধ্যক্ষ, সম্পাদক, উপজেলা স্কাউট লিডার ও উপজেলা কাব লিডাররা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, স্কাউটিংয়ের মূলমন্ত্র হলো সেবা ও নৈতিকতা। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমে যায়। এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াবে এবং স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করবে।

রিসোর্স পার্সনরা বাজেট প্রণয়ন, হিসাব সংরক্ষণ, অডিট আপত্তি নিষ্পত্তি ও সরকারি আর্থিক বিধিবিধান সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তারা বলেন, সঠিক আর্থিক ব্যবস্থাপনা স্কাউট আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং টেকসই করতে সহায়ক হবে।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে স্কাউটসের আর্থিক শৃঙ্খলা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল জেলায় এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..