• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বিডি নিউজের সাংবাদিক আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ মেঘনার পানি হবে ঢাকার ভরসা, পরিদর্শনে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিডি নিউজের সাংবাদিক আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

যশোরে শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিডি নিউজের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ-কে অন্যায়ভাবে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) এর প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন বলেন- আমরা মনে করি, এই গ্রেপ্তার মূলত স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সত্য প্রকাশের অধিকারকে দমন করার এক ন্যাক্কারজনক অপচেষ্টা। একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তারের মাধ্যমে সমগ্র সাংবাদিক সমাজকে ভয় দেখানোর অপপ্রয়াস চলছে।

সত্যের পক্ষে কলম ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই কি তবে আজকের অপরাধ? এই ধরনের দমনমূলক আচরণ গণতন্ত্র, নাগরিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে। একইসঙ্গে এ ধরনের সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছে।

 

 


এই ক্যাটাগরীর আরো খবর..