নারায়ণগঞ্জ জেলা প্রশাসক( ডিসি) মোঃ রায়হান কবির এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির বলেন, সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ গঠন করতে চাই। সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করে তিনি আরও বলেন সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ এবং রাষ্ট্রের দর্পণ।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক সভাপতি রনজিৎ মোদক, সহ-সভাপতি আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, প্রচার ও দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন মৃধা,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জুয়েল চৌধুরী, সদস্য মোঃ শাহিন আলম, সৈয়দ সেলিম, মেহেদী হাসান জুয়েল, ফাহামিদা খন্দকার এমি, গাজী ইব্রাহীম খলিল, আবু নাসের সৈকত, মিতু আহমেদ প্রমুখ।