• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ডাকাত সোহেল গ্রেপ্তার ফতুল্লায় বুথে লুটের পরিকল্পনা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক শুভ্র হত্যা : সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি জরুরী বিজ্ঞপ্তিঃ আমি একজন সরকারি প্রশাসন। মন্ত্রীর পরিদর্শনে অনুপস্থিত সেই ২ এসিল্যান্ডকে বদলি টানা ২ সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে! ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন

সোনারগাঁয়ে ডাকাত সোহেল গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ সদস্য দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করে। তিনি কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই দলের অন্য সদস্যদের মধ্যে রাকিব (৩৫), নাহিদ (৩৩), আলামিন (২৫), ইউসুফ (৩০) এবং আরও ১-২ জন অজ্ঞাতনামা সদস্য রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।

গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..