• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ডাকাত সোহেল গ্রেপ্তার ফতুল্লায় বুথে লুটের পরিকল্পনা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক শুভ্র হত্যা : সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি জরুরী বিজ্ঞপ্তিঃ আমি একজন সরকারি প্রশাসন। মন্ত্রীর পরিদর্শনে অনুপস্থিত সেই ২ এসিল্যান্ডকে বদলি টানা ২ সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে! ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক শুভ্র হত্যা : সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মী সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় ৭ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আবু শামীম এ রায়ের আদেশ দেন।

আদালতে রায় ঘোষণার সময় যাবজ্জীবন ৭ আসামির মধ্যে ৫ জন উপস্থিত ও ২ জন আসামি পলাতক ছিলেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- ফতুল্লার আমির হোসেনের ছেলে নাজমুল ইসলাম, কুমিল্লা জেলার দানেশ সাহার ছেলে বাবুল সাহা জীবন, চাঁদপুরের গোপাল চন্দ্র দাসের ছেলে সঞ্জয় দাস, ফতুল্লার মিলন, সতীনদের ছেলে সমীরচন্দ্র মন্ডল, মৃত ডাক্তার হামিদের ছেলে কাউসার ও বসির। পলাতক আসামিরা হলেন বাবুল সাহা ও কাউসার।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আব্দুস সামাদ।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ আগস্ট বাবুল সাহা শুভ্রর মোবাইল ফোনে কল করে মাসদাইর আদর্শ স্কুলের উত্তর পাশে মায়ের আঁচল নামে একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ ম তলায় ডেকে নিয়ে যায়। ওই খানে আগে থেকেই এই মামলার অপর আসামিরা উপস্থিত ছিলেন। পরে ঘাতকেরা শুভ্রর মাথায় প্রচন্ড আঘাত করে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পর শুভ্রর লাশ নারায়ণগঞ্জের খানপুর তিনশশষ্যা হাসপাতালের জরুরী বিভাগে বসির ও সমির রেখে যায়।

এ ঘটনায় নিহতের পিতা ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন। পরে তারা হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। দীর্ঘদিন বিচারকার্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ মামলার সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দেন বিচারক।


এই ক্যাটাগরীর আরো খবর..