ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে বিদেশী হুইস্কীসহ ডাকাত মো.উজ্জল তার সঙ্গী মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(৭ সেপ্টেম্বর) বিকেলে থানাধীন দাপা ইদ্রাকপুর বালুরমাঠ থেকে অভিযান পরিচালনা করে ৩ বোতল বিদেশী হুইস্কিসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাত উজ্জ্বল দাপা মসজিদ এলাকার মৃত আলীনুর বেপারির ছেলে ও মোস্তফা পটুয়াখালী বাউফল থানার মৃত আব্দুস সাওারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ডাকাত উজ্জ্বল একজন চিহ্নিত মাদক মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন দলের নাম ব্যবহার করে সে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
পুলিশ জানায়,সোমবার গোপন সংবাদের ভিক্তিতে দাপা ইদ্রাকপুর বালুর মাঠ থেকে ৩ বোতল বিদেশী হুইস্কীসহ ডাকাত মো.উজ্জল তার সঙ্গী মোস্তফাকে গ্রেফতার করে।