• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষামন্ত্রী নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপ সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক বিদ্যুৎ-এর শুভেচ্ছা বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়ের মুখোমুখি চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনও।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ফোরাম এ সংলাপের আয়োজন করে। এ সংলাপ চলে বেলা দেড়টা পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। উপস্থাপনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর তৌফিক জিল্লুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের চিফ ইয়ুথ মোবিলাইজার শশাঙ্ক বরণ রয়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির আহবায়ক যুবাইর সরদার, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, সাংবাদিক সাবিত আল হাসান, রাজলক্ষ্মী, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

শুরুতে বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মো. রাকিবুল হাসান এবং প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম।

এ সংলাপে ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রত্যাশা ব্যক্ত করে। রাষ্ট্র সংস্কার, নাগরিক নিরাপত্তা, ধর্ষণ প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..