• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
টানা ২ সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে! ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুরকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা! প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা থানা হাজতে জয় বাংলা স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড আন্তর্জাতিক ফুটবল থেকে কিংবদন্তী মেসি অবসরে

ফতুল্লায় ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১১৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় এক পথচারী নিহতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
রোববার (২৬ জুলাই) বিকেলে ফতুল্লার রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন চাষাড়া-টু-সাইনবোর্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেনের (৫৫) বাড়ি নরসিংদী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘাতক ট্রাকটি শনাক্তে কাজ করছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এতে সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিস ফেরত মানুষ ও পরিবহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটলেও নিরাপদ পারাপারের জন্য এখনো কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। তাই দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তারা সড়ক অবরোধ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, এনসিপি মহানগরের সদস্য সচিব জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, ছাত্রশক্তির রিয়াদ, সালামসহ স্থানীয় বাসিন্দারা। তারা অতীতে দেওয়া প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনগণের যৌক্তিক দাবির সঙ্গে প্রশাসন সম্পূর্ণ একমত। আমরা অতি দ্রুত এই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেব। প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এক মাসের মধ্যেই কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..