• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • Bangla Converter

ফতুল্লায় মারধরের শিকার সোর্সসহ দুই পুলিশ সদস্য

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে মাদকবিরোধী অভিযানে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এসময় পুলিশের দুই সোর্সকেও মারধর করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জামতলা ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে পরিচিত বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাদা পোশাকে ফতুল্লা মডেল থানার এসআই খাইরুল বাশার ও কনেস্টেবল আরিফুল ইসলাম দুজন সোর্সকে সঙ্গে নিয়ে ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে ওই বাড়িতে অভিযান চালান। অভিযোগ রয়েছে, এসময় তাদের মধ্যে কনস্টেবল আরিফুল ইসলাম আলমারির একটি ড্রয়ার থেকে স্বর্ণের একটি চেইন তার পকেটে ভরে নেন।

বিষয়টি বাড়ির লোকজনের চোখে পড়লে তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান। তখন তারা পরিচয়পত্র দেখাতে পারেননি। এমন অভিযোগ তুলে কিছু বাড়ির মানুষের ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ঘরে গিয়ে ৪ জনকে গণপিটুনি দেন। এরপর জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ গিয়ে ৪ জনকে উদ্ধার করে।
তবে এলাকাবাসী জানিয়েছেন, ধোপাপট্রি এলাকায় মাদক কারবারির ছড়াছড়ি। এ ঘটনা তাদের সাজানো কি না তা তদন্ত করে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে এক বাড়ি থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের থানায় আসতে বলা হয়েছে। বিস্তারিত জেনে ঊর্ধ্বতন অফিসারদের জানানো হবে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..