• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
  • Bangla Converter

ফতুল্লায় বায়ুদূষণ করায় জরিমানা লাখ টাকা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফতুল্লায় পিলকুনি এলাকার মেসার্স নাস ফিনিশিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বায়ু দূষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..