• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
উৎসব-বন্ধন বাস বন্ধ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে এসআই মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পশ্চিম এনায়েতনগর এলাকায় রাশিদা আলমের বাসার সামনে থেকে সেলিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে বাগমারা এলাকায় অভিযান চালিয়ে সাথী আক্তার (৩৫) ও রিতা আক্তার (৩৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া, গ্রেপ্তার রিতা আক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..