• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
বক্তাবলী ফেরিঘাটে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পোশাক শ্রমিকের মৃত্যু সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি মাত্র ৮ টুথপেস্টে ফতুল্লায় ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ

বক্তাবলী ফেরিঘাটে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবলি ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় শাহ সিমেন্টের একটি কভার্ডভ্যান পথচারীদের ওপর উঠে গেলে এক মাদ্রাসাছাত্র শিশু নিহত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বক্তবলি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি থেকে গাড়ি নামানোর সময় শাহ সিমেন্টের একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এ সময় সেখানে থাকা এক আখ বিক্রেতার মাদ্রাসাপড়ুয়া শিশুসন্তান ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে ফতুল্লা থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন বলেন, ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..