• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২ নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি বিশ্বকাপ ফাইনালের ভয়াবহ তথ্য ফাস; মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র বিকাশ নিয়ে উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নারায়ণগঞ্জে রেলের জমিতে হকার পুনর্বাসনের চেষ্টা, রেলওয়ের বাধা

নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান মুন্সী। ৯ মাসের মাথায় তার বদলির আদেশ এসেছে।

কুমিল্লা জেলার বাসিন্দা মিজানুর ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরে তিনি ব়্যাব ও পিবিআইতেও দায়িত্ব পালন করেছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..