• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২ নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি বিশ্বকাপ ফাইনালের ভয়াবহ তথ্য ফাস; মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র বিকাশ নিয়ে উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নারায়ণগঞ্জে রেলের জমিতে হকার পুনর্বাসনের চেষ্টা, রেলওয়ের বাধা ফতুল্লায় পরকিয়া সন্দেহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে শর্টগান

রোববার নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সা‌সেক প্রক‌ল্পের আওতায় ঢাকা-‌সি‌লেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রুপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকার বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এজন্য রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরীর আরো খবর..