• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২

সিটি করপোরেশনের ময়লার ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় একটি কয়েল কারখানা উদ্বোধনে যাওয়ার পথে ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি মোটরসাইকেলে করে জালকুড়ি ঝুটপট্টি হয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি রাস্তায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এসময় তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..