• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • Bangla Converter

সোনারগাঁয়ে ২ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা ইনকামিং লেনে চেকপোস্ট চলাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার মো. সোহেল (৩৫) ও গাজীপুরের জয়দেবপুরের মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। তাঁরা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি কালো রঙের র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার ও একটি র‍্যাবের পরিচয়পত্র উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মুঠোফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাইস এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) চন্দন দের নেতৃত্বে মেঘনা টোল প্লাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহজনকভাবে চলাফেরার সময় ওই দুইজনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..