• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
জরুরী বিজ্ঞপ্তিঃ আমি একজন সরকারি প্রশাসন। মন্ত্রীর পরিদর্শনে অনুপস্থিত সেই ২ এসিল্যান্ডকে বদলি টানা ২ সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে! ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুরকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা! প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা

মন্ত্রীর পরিদর্শনে অনুপস্থিত সেই ২ এসিল্যান্ডকে বদলি

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দুই সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের এসিল্যান্ড দেবযানী করকে খুলনায় এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অংমাচিং মারমাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করেছেন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেবযানী করকে খুলনায় এবং অংমাচিং মারমাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। তবে এ বদলির কারণ সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগে ফতুল্লা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অংমাচিং মারমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

গত ৩১ আগস্ট সকালে নারায়ণগঞ্জ নগরের খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের পাশাপাশি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয়ও রয়েছে।

প্রতিমন্ত্রী সকাল ৯টার কয়েক মিনিট আগে সেখানে পৌঁছান। তবে অফিস সময় শুরু হওয়ার পরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত ছিলেন না। এ সময় তিনি হাজিরা রেজিস্টার পরীক্ষা করেন।

পরিদর্শনের সময় কিছু কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি এবং কর্মস্থলে না এসেও হাজিরা খাতায় আগে থেকেই স্বাক্ষর করে রাখার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

পরে সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

তবে ঘটনার দিন সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ড দেবযানী কর অফিসে উপস্থিত না থাকলেও তিনি অসুস্থতার কারণে অনুমোদিত ছুটিতে ছিলেন বলে জানা গেছে।

বদলি প্রসঙ্গে দেবযানী কর বলেন, আমি সেদিন অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম এবং বিষয়টি জেলা প্রশাসক স্যার জানতেন। আমার বদলি হয়েছে, তবে এটি কোনো শাস্তিমূলক বদলি নয়।

এদিকে ফতুল্লা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অংমাচিং মারমার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, গত ৩১ আগস্ট ফতুল্লা ও সদর এসিল্যান্ডকে একসঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ডের বদলির নোটিশ প্রকাশ করা হয়।

তাদের মধ্যে একজন এর আগে কারণ দর্শানোর নোটিশ পেলেও অপরজনের কর্মস্থল পরিবর্তন নিয়মিত বদলির অংশ হিসেবে হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..