• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি জরুরী বিজ্ঞপ্তিঃ আমি একজন সরকারি প্রশাসন। মন্ত্রীর পরিদর্শনে অনুপস্থিত সেই ২ এসিল্যান্ডকে বদলি টানা ২ সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে! ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুরকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা!

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288

ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সাইনবোর্ড-চাষাঢ়াগামী সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে কয়েকজন তাঁকে ছিনতাইকারী সন্দেহে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

তবে আহত ব্যক্তির পরিচয় এবং তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জালকুড়ি এলাকায় এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গত মে মাসে জালকুড়ি ওভারপাস এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ ওঠে।

জালকুড়ির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তির পরিচয় ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..