• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! আইন শৃঙ্খলা বাহিনী অতিতের ধারাবাহিকতায় চলছে – সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইলের ২৬৯ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আর নেই ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

মেসিকে ছাড়াই আধিপত্য দেখালো আর্জেন্টিনা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

লিওনেল মেসির জাতীয় দল-অধ্যায় শেষের পথে। আনুষ্ঠানিকভাবে বিদায়ের আগে মেসিকে ছাড়াই নতুন বাস্তবতায় পথচলা শুরু করল আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে মাঠে নেমে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দুই অর্ধেই দুটি করে গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ একটি করে গোল করেন।

বল দখলেও ছিল আর্জেন্টিনার স্পষ্ট আধিপত্য। ম্যাচে ৬৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১৬টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে বলিভিয়ার তিনটি শটের একটিও লক্ষ্যে থাকেনি। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের প্রথমটিতেই এমন দাপুটে জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা।


এই ক্যাটাগরীর আরো খবর..