• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আর নেই ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স তোলারাম কলেজের পুনর্মিলনীর নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দুর্নীতি ও আগামী নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো, ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি ‘সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকের বেতন ৪০ হাজার টাকা দেওয়া সম্ভব’

রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর শিমুলিয়া বাজার এলাকায় ‘পূর্বাচল ভাই ভাই রেস্টুরেন্ট’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সহ-সাধারণ সম্পাদক রেস্টুরেন্টের মালিক মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, সকালে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে রেস্টুরেন্টের ১২ লাখ টাকার মালামালসহ আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ ও প্রমাণ রয়েছে এবং থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
রেস্টুরেন্টের পরিচালক জুয়েল বলেন, ভোরে কে বা কারা আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এটি বিদ্যুৎ বা গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবেই আগুনটি লাগানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এইচ. এম. সালাউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..