• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আর নেই ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স তোলারাম কলেজের পুনর্মিলনীর নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দুর্নীতি ও আগামী নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো, ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি ‘সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকের বেতন ৪০ হাজার টাকা দেওয়া সম্ভব’

ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালিতে আঘাতপ্রাপ্ত হয়ে ৬৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ড. সুলতান মাহমুদ শিকদার জানান, রাতে মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টার সময় ঘন ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় অনেকের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, অসুস্থ অবস্থায় মোট ৬৩ জন শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

তবে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক। তারা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হওয়ায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..