• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর বলে জানাল পেট্রোবাংলা ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির তোলারাম কলেজের পুনর্মিলনীর আয়োজন, সফল করতে সহযোগিতার আহ্বান পথ চলা শুরু করল “প্রিয় নারায়ণগঞ্জ ডট কম” নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ফতুল্লায় নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনতাই প্রেম নাকি অভিনয়? ১-২ বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী, পুনরায় পরীক্ষা ১ মাসের মধ্যে

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর বলে জানাল পেট্রোবাংলা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
ছবিঃ সংগৃহীত

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। এ ধরনের অপপ্রচারে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্যের ওপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে একটি এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময়ে দেশে গ্যাস সরবরাহের পরিমাণ কিছুটা কমতে পারে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এর প্রভাব পড়তে পারে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায়।

সংস্থাটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ স্বাভাবিক সরবরাহের তুলনায় দৈনিক গ্যাসের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘাটতির কারণে দেশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে, এমন তথ্য সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরবরাহ কমে যাওয়ার ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। ফলে কিছু এলাকায় গ্রাহকদের স্বাভাবিকের তুলনায় কম চাপের গ্যাস পেতে হতে পারে। তবে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেছে পেট্রোবাংলা।

এদিকে, আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে পেট্রোবাংলার নজরে এসেছে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পেট্রোবাংলা বলছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমতে পারে, কিন্তু আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।

 


এই ক্যাটাগরীর আরো খবর..