• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স তোলারাম কলেজের পুনর্মিলনীর নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দুর্নীতি ও আগামী নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো, ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি ‘সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকের বেতন ৪০ হাজার টাকা দেওয়া সম্ভব’ রূপগঞ্জে সাবেক পুলিশ সদস্যের রগ কেটে দেওয়ার অভিযোগ ৪২ জনের নামে মামলা ফতুল্লায় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬

সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এসময় প্রধান অতিথি ও নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
প্রধান অতিথি রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার বক্তব্য বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন।
বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের সহযোগিতা কামনা করার আশ্বাস দেন এবং কমিটিকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

সকলের সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম,
সেলিম,ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য তুষার আহম্মেদ মিঠু,
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়নগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য উম্মে তাহেরা আঁখি, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল বাতেন, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজি মাইনউদ্দিন।

পরিচিতি সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..