• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আয়কর রিটার্ন জমা না দিলে ৫ হাজার টাকা জরিমানা হবে! ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে খুন, টাকা, স্বর্নালংকার লুট ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সততা, নিষ্ঠা ও দক্ষতার ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মত পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন ফতুল্লায় কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক স্বর্ণের দাম কমল, অপরিবর্তিত রুপার দাম নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা খোকনসহ ০৩ জন ডাকাত গ্রেফতার সাদপন্থিরা আর টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবেন নাঃ মুহিববুল্লাহ বাবুনগরী তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক বিদ্যুৎ-এর পথচলা

নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আগামী সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি গ্যাস লাইনের প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজ চলবে। এ কারণে ওই লাইনে সংযুক্ত সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকায় আবাসিকসহ সকল শ্রেণির গ্রাহকরাও এই সময় গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরীর আরো খবর..