• সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্না’র মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু প্রকাশ পেল ‘চিহ্ন গান কারিগর ব্যান্ড’র নতুন গান ‘অচেনা মানুষ’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, চালকের মৃত্যু নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০ নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ

প্রকাশ পেল ‘চিহ্ন গান কারিগর ব্যান্ড’র নতুন গান ‘অচেনা মানুষ’

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
ছবিঃ আশিক আল আমীন

ব্যান্ড দল ‘চিহ্ন গান কারিগর’ শ্রোতাদের জন্য নিয়ে এসেছে তাদের নতুন মৌলিক গান ‘অচেনা মানুষ’। গানটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল আশিক আল আমীন, কম্পোজিশন করেছে চিহ্ন গান কারিগর ব্যান্ড। আধুনিক ব্যান্ড সংগীতের আবহে নির্মিত এই গানটিতে তুলে ধরা হয়েছে মানুষের সম্পর্ক, দূরত্ব এবং জীবনের নানা অচেনা অনুভূতির গল্প।

ব্যান্ডের পক্ষ থেকে আশিক জানান, নতুন প্রজন্মের শ্রোতাদের রুচির কথা মাথায় রেখেই গানটির সুর ও সংগীতায়োজন করা হয়েছে। আবেগঘন কথামালা এবং ব্যতিক্রমী কম্পোজিশনের কারণে ‘অচেনা মানুষ’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেছেন ব্যান্ড সদস্যরা।

সংগীতপ্রেমীরা ইতোমধ্যেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি উপভোগ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নতুন এই প্রকাশনার মাধ্যমে চিহ্ন কারিগর ব্যান্ড তাদের সংগীতযাত্রায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন করল।


এই ক্যাটাগরীর আরো খবর..