• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষামন্ত্রী নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপ সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক বিদ্যুৎ-এর শুভেচ্ছা বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়ের মুখোমুখি চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে দক্ষিণ কদমতলী নাভানা ভূঁইয়া সিটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা লেকে তল্লাশি চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে মো. গালিব (১৮) ও মেয়ে সুরাইয়া (১২)। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়ির ভাড়াটিয়া। রাশেদুজ্জামান হলেন গালিব ও সুরাইয়ার ভগ্নিপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ৩ জন সাঁতার জানতেন। তারা লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায় তারা প্রথমে লেকে নির্মিত ঘাটের নিচ দিয়ে ডুব ও সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যায়। ফিরে আসার সময় ডুব দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা পার হলেও আর পানির নিচ থেকে ভেসে ওঠেনি। পরে পুলিশ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের কাজ শুরু করে। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রথমে ভগ্নিপতি রাশেদুজ্জামান ও তার শ্যালক গালিবের মরদেহ উদ্ধার করা হয়। এর ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় শ্যালিকা সুরাইয়ার মরদেহ।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, লেকের পানিতে ৩ জন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে যায়। বিকেল ৫টার দিকে দুজন ও ৬টার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শ্যালক ও শ্যালিকাকে নিয়ে ভগ্নিপতি রাশেদুজ্জামান লেকে গোসল করতে আসেন। একপর্যায় তারা সবাই পানিতে ডুবে যায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..