• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২

পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগনোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: দেশের বৃহত্তম পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেতুর পিলারের কাছে মাটি সরিয়ে নেওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে, পদ্মাসেতুর রেললাইনের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাই। জবাবে সেতুমন্ত্রী বলেন, আমি যতটা জেনেছি, এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না।
ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু অবস্টাকল রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে মাটি সরানো হয়েছিল।
ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল।
পরবর্তীতে দেখা যাচ্ছে যে, এই সরানোটাকে অন্যভাবে দেখছে। ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। ওখানে কিছু… কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে। দীর্ঘদিন ওটা সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। যার ফলে সার্বিক বিবেচনায় ওটাসরানো হয়েছিল। এখন আবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঠিক আছে। ওটা এক্সট্রা মাটি ছিল। অবস্টাকল তৈরি করার জন্য। পরে যখন ব্রিজ চালু হয়ে গেছে, আবার সরিয়ে ফেলেছে। ওটা অস্থায়ীভাবে ছিল।

সেতুমন্ত্রী বলেন, যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি। ওখানে গাছ লাগানো হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..