• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবার পেল ১ কোটি ১৮ লাখ টাকা আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ আইভীর বাড়িতে নেওয়াজ বিতরণ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ ডিএনডি খাল দূষণের দ্বায়ে আকবর ডাইং-এ মোবাইল কোর্ট অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক পরী দিবস আজ বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল একসঙ্গে একাধিক ফল কি খাওয়া যাবে? গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি

আইভীর বাড়িতে নেওয়াজ বিতরণ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসায় দোয়া, ধর্মীয় বয়ান ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়। বংশানুক্রমে মহররম উপলক্ষে তার বাসায় এই আয়োজন হয়ে আসছেন।

ধর্মীয় বয়ান ও নেওয়াজ (শিরনি) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্ট ব্যক্তিরা, সাংস্কৃতিক কর্মী, তরিকতপন্থি ব্যক্তি ও এলাকাবাসী। তবে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
গত ২৩ জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলটির যেকোনো রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে নগরীতে রাত-দিন টহল দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কারণে এবার আইভীর বাড়িতে মহররম উপলক্ষে নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিতি কম ছিল বলে মনে করছেন অনেকে।

মঙ্গলবার সন্ধ্যার পরে তার বাড়ির ভেতরে থাকা খানকা শরিফ মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া করা হয়। এরপর আইভীর বাসায় ও বাসার সামনে রাস্তায় মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করে শিশু-কিশোররা। পাশেই চলছে তাজিয়ার প্রস্তুতি।‎
এসব আয়োজনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা খেলাঘর সভাপতি ইসলাম জহির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাংস্কৃতিক কর্মী ফারুক মহসিন প্রমুখ।


এই ক্যাটাগরীর আরো খবর..