• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ সৌদির পতাকাকে প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগনোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ ফতুল্লায় হেরোইনসহ দুই বয়স্ক ব্যক্তি গ্রেপ্তার আড়াইহাজারে স্ত্রীর গলা টিপে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আটক স্বামী ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ

সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আলোকিত নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জনপ্রিয় ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মা গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তানভীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মাত্র ৩০ ঘণ্টা আগেও মা হাসপাতালের কেবিনে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। মনে হচ্ছিল তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখনো পরিস্থিতির উন্নতি হয়নি।
তিনি লিখেছেন, “মায়ের দোয়া ছাড়া আমি অচল। আমার জন্য হলেও মাকে সুস্থ হতেই হবে। নইলে আমার জন্য আর কেউ দোয়া করার মত থাকবে না। আল্লাহ তুমি আমারে বঞ্চিত কইরো না। আমার মাকে দ্রুত সুস্থ করে দেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন।”
নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ ও সুধী মহল তানভীর হোসেনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।


এই ক্যাটাগরীর আরো খবর..