• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আর নেই ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স তোলারাম কলেজের পুনর্মিলনীর নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দুর্নীতি ও আগামী নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো, ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি ‘সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকের বেতন ৪০ হাজার টাকা দেওয়া সম্ভব’

ডিএনডি খাল দূষণের দ্বায়ে আকবর ডাইং-এ মোবাইল কোর্ট অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

ডিএনডি খালের পার্শ্ববর্তী অবৈধ ডাইং ফ্যাক্টরির দূষণ রোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির এর নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ দূষণের দায়ে আকবর ডাইং কোম্পানিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানে পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। অভিযানকালে আকবর ডাইং কোম্পানির বর্জ্য শোধনাগার-ইটিপি না থাকা এবং কঠিন বর্জ্য অবৈধভাবে ফেলার প্রমাণ পাওয়া যায়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৫ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, “ডিএনডি খাল রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। যেসব ডাইং ফ্যাক্টরি পরিবেশের ছাড়পত্র ছাড়া ও ইটিপি ছাড়া পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।”

তিনি শিল্প মালিকদের সতর্ক করে বলেন, অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধ করে দ্রুত পরিবেশসম্মত বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে। অন্যথায় কারখানা সিলগালা ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিত চলবে।


এই ক্যাটাগরীর আরো খবর..