• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রোববার নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ ও জরুরি- এমপি আব্দুল্লাহ আল আমিন বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার রাজত্ব কারবালা প্রান্তরে শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত : ডিসি রায়হান পবিত্র আশুরা উপলক্ষে ওয়ায়েস করনী ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের বাণী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে: বদিউল আলম মজুমদার শুক্রবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে যে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রোববার নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সা‌সেক প্রক‌ল্পের আওতায় ঢাকা-‌সি‌লেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রুপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকার বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এজন্য রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরীর আরো খবর..