• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল ফতুল্লায় ব্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন বাংলাদেশের সমর্থকদের প্রতি আমাদের পূর্ণ ভালোবাসা রয়েছেঃ এমি মার্তিনেজ জিওভানি লো সেলসোর অসমাপ্ত মহাকাব্য রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রোববার নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ ও জরুরি- এমপি আব্দুল্লাহ আল আমিন

ফতুল্লায় ব্যবসায়ীর বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রধারী মুখোশধারী ডাকাত দলের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। ডাকাতদের বাধা দিতে গেলে তাঁকে গুলি করা হয়। এ সময় বাড়ির এক বৃদ্ধা নারীকে মারধরও করা হয়। নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা নদীপথে পালিয়ে যায়।

রোববার ভোরে ফতুল্লার বক্তাব‌লি ইউনিয়‌নের পূর্ব গোপালনগর এলাকায় ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রতিবেশী গিয়াস উদ্দিন (৪৮) ও বাড়ির সদস্য বিউটি আক্তার (৬৫)।

বাড়ির মালিক বাবুল মিয়া জানান, ভোর রাতে ধলেশ্বরী নদীপথে ট্রলারে করে ১৪ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাত তাঁর বাড়িতে আসে। তারা নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তাঁর মা বিউটি আক্তার চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে চাইলে ডাকাতরা তাঁকে মারধর করে।

তিনি আরও জানান, ডাকাতরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। এ সময় প্রতিবেশী গিয়াস উদ্দিন এগিয়ে এলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শর্টগানের একটি গুলি তাঁর কাঁধে লাগে। পরে ডাকাতরা ধলেশ্বরী নদীপথে ট্রলারে করে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, গিয়াস উদ্দিনের কাঁধে বিদ্ধ শর্টগানের একটি বল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। বিউটি আক্তার মারধরের কারণে আঘাত পেয়েছেন। তাঁকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা নদীপথে ট্রলারে করে এসে একই পথে পালিয়েছে। ঘটনাস্থল থেকে শর্টগানের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..