• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার সিটিতে যুক্ত হচ্ছে সম্পূর্ণ কুতুবপুর, আংশিক ফতুল্লা-কাশীপুর-এনায়েতনগর ফতুল্লা মডেল থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা ফতুল্লায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত নারায়ণগঞ্জ ৯৮ ব্যাচের ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এ চ্যাম্পিয়ন আদর্শ স্কুল কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন আজ সাংবাদিক রণজিৎ মোদকের ৭২ তম জন্মদিন ফতুল্লায় মারধরের শিকার সোর্সসহ দুই পুলিশ সদস্য

সিটিতে যুক্ত হচ্ছে সম্পূর্ণ কুতুবপুর, আংশিক ফতুল্লা-কাশীপুর-এনায়েতনগর

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সদর উপজেলার চারটি ইউনিয়ন- কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগরের এলাকাগুলো সিটিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ চার ইউনিয়নের এলাকাগুলো সিটিতে যুক্ত করতে বাসিন্দাদের কাছে পরামর্শ ও আপত্তি থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির। কারও আপত্তি থাকলে সে বিষয়ে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডিসি।

​মঙ্গলবার (৭ জুলাই) সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ৩০ দিনের মধ্যে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে।

​প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ হতে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

​এছাড়া, ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশেপাশের এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও আশেপাশের এলাকা যুক্ত হবে সিটিতে।

কাশীপুরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগরের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে।

​বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্প্রসারণে প্রাথমিকভাবে গৃহীত এসব এলাকাসমূহ অন্তর্ভুক্ত করার বিষয়ে উল্লেখিত এলাকার অধিবাসীদের কোনো ধরনের পরামর্শ বা আপত্তি থাকলে, তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর দাখিল করতে হবে। পরবর্তীতে এই আপত্তি সমূহের ওপর শুনানি গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..