• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ খুনে জড়িত সন্ত্রাসী গুলিবিদ্ধ ডেভিডসহ গ্রেপ্তার ৬ ফতুল্লায় সাংবাদিককে হুমকি, ২ জন গ্রেপ্তার আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ফতুল্লায় বিএনপি নেতা তৈয়বুরের পদ স্থগিত সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম বিদ্যুৎ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ ফতুল্লা থানা কৃষক দল কমিটি বিলুপ্ত ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনেস্টবল খুন জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক বিদ্যুৎ

আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ফতুল্লায় বিএনপি নেতা তৈয়বুরের পদ স্থগিত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে তৈয়বুর রহমান নামে এক বিএনপি নেতার দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত তৈয়বুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

​দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, দলে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি থাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ স্থগিত করা হলো।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের এমপি-মন্ত্রী থেকে শুরু করে অনেকের সঙ্গেই তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবকিছু বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..