• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ খুনে জড়িত সন্ত্রাসী গুলিবিদ্ধ ডেভিডসহ গ্রেপ্তার ৬ ফতুল্লায় সাংবাদিককে হুমকি, ২ জন গ্রেপ্তার আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ফতুল্লায় বিএনপি নেতা তৈয়বুরের পদ স্থগিত সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম বিদ্যুৎ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ ফতুল্লা থানা কৃষক দল কমিটি বিলুপ্ত ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনেস্টবল খুন জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক বিদ্যুৎ

সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম বিদ্যুৎ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিন আজ ২৪ নভেম্বর। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ শাখা ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন বিল্লাল হোসেন রবিন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান অনুকরণীয়। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করছি।

১৯৯৪ সালে দৈনিক শক্তিতে লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন বিল্লাল হোসেন রবিন। এরপর তিনি দৈনিক আজকের কাগজ, আল মোজাদ্দেদ ও বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। বর্তমানে তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টাইমস’-এর সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক, মানবিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অবদান রাখছেন রবিন। তিনি জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির আজীবন সদস্য, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জের সেক্রেটারি।

এছাড়া তিনি নারায়ণগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা, বিডি ক্লিন নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা, আদমজী ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের উপদেষ্টা এবং আদমজী জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননাও পেয়েছেন তিনি।

পেশাগত জীবনে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে সাংবাদিকতা এবং সামাজিক কর্মকাণ্ডে নিজের অবস্থান তৈরি করেছেন বিল্লাল হোসেন রবিন। তাঁর ৫১তম জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..