• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ খুনে জড়িত সন্ত্রাসী গুলিবিদ্ধ ডেভিডসহ গ্রেপ্তার ৬ ফতুল্লায় সাংবাদিককে হুমকি, ২ জন গ্রেপ্তার আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ফতুল্লায় বিএনপি নেতা তৈয়বুরের পদ স্থগিত সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম বিদ্যুৎ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ ফতুল্লা থানা কৃষক দল কমিটি বিলুপ্ত ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনেস্টবল খুন জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক বিদ্যুৎ

নারায়ণগঞ্জে পুলিশ খুনে জড়িত সন্ত্রাসী গুলিবিদ্ধ ডেভিডসহ গ্রেপ্তার ৬

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার তদন্তে রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর চালানো অভিযানে ফতুল্লার হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ডেভিডকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।

এদিকে, পুলিশের বিশেষায়িত দল এসআরবি-র পৃথক আরেকটি অভিযানে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, দুই দলের যৌথ ও পৃথক অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

উল্লেখ্য, গত রবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..