নারায়ণগঞ্জ ফতুল্লায় তথ্য সংগ্রহের সময় দূর্বৃওদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল খুন হয়েছে। এসময় তার সাথে থাকা (এএসআই) আবদুস সাওার দৌড়ে পালিয়ে যায়।
রবিবার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশিপুর হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আনোয়ার (৩৩) নারায়ণগঞ্জ সদর থানাধীন শীতালক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছে।
তথ্যসূত্রে জানা গেছে, নিহত কনস্টেবল আনোয়ার হোসেন ও পুলিশের এ এস আই আব্দুস সাত্তার ফতুল্লার কাশিপুর হাসেমবাগ এলাকায় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যান। এ সময় একদল সন্ত্রাসী আগে থেকেই ওত পেতে থেকে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার মৃত্যু নিশ্চিত করে তবে তার সাথে থাকা এএসআই আব্দুস সাত্তার পালিয়ে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, তথ্য সংগ্রহ করতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের দাওয়া দিয়ে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়।