• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • Bangla Converter

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে রেফারিং নিয়ে বিতর্কের জেরে এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে আন্তর্জাতিক গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে এ প্রচারণায় ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।

ইউরো নিউজের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের ওই অনলাইন আবেদনে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়েছে।

আবেদনে ফিফা ও ম্যাচ রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আয়োজকদের দাবি, যদি বিজয়ী আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ থাকে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই প্রচারণা দ্রুতই ২ কোটির গণ্ডি অতিক্রম করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’ পিটিশনের পর এটি বিশ্বের অন্যতম বৃহৎ গণস্বাক্ষর অভিযানে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন।

ফাইনালে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ফাউল করেও কার্ড এড়িয়ে যান। একই সঙ্গে স্পেনের দুটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন অনেক সমর্থক।

এদিকে পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলার ধরন এবং কয়েকজন ফুটবলারের আচরণ নিয়েও ফুটবলপ্রেমীদের একটি অংশের মধ্যে সমালোচনা দেখা গেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..