• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুরকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা! প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা থানা হাজতে জয় বাংলা স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড আন্তর্জাতিক ফুটবল থেকে কিংবদন্তী মেসি অবসরে নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

আর্জেন্টিনা-মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের সমাপ্তিকে কেবল ফাইনালের ফলাফলে সীমাবদ্ধ না রেখে, সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনাকে অভিনন্দন জানান তিনি।

ইনস্টাগ্রামে ইনফান্তিনো লিখেছেন, আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ! অবিস্মরণীয় প্রত্যাবর্তন এবং লড়াকু মানসিকতা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং বিশ্বের ফুটবলপ্রেমীদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা তারা কখনও ভুলবে না।

তিনি আরও লেখেন, ২০২২ সালে শিরোপা জয়ের পর আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠা তোমাদের ধারাবাহিক উৎকর্ষের প্রমাণ। এই বিশ্বকাপকে বিশেষ করে তোলার জন্য এবং শেষ পর্যন্ত এত আবেগ ও নিষ্ঠার সঙ্গে লড়াই করার জন্য ধন্যবাদ।

আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে ইনফান্তিনোর এই বার্তাটি এসেছে এমন এক সময়ে, যখন দলটি বিশ্বজুড়ে নানা সমালোচনার মুখে পড়েছে। এমনকি মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও ২০২৬ বিশ্বকাপ শেষে ব্যঙ্গাত্মকভাবে সেই সমালোচকদের ধন্যবাদ জানিয়েছিলেন।

অন্যদিকে দলের আরেক তারকা রদ্রিগো ডি পল ফাইনালের পর নানা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের কড়া জবাব দেন।

তবে ইনফান্তিনো বিতর্কের দিকে না গিয়ে আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলোই তুলে ধরেছেন। বিশেষ করে তিনি এমন বিষয়গুলোর প্রশংসা করেছেন, যেগুলোর বেশিরভাগই মেসি ও তার সতীর্থদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিতর্কের ঊর্ধ্বে ছিল।

স্পেনকেও অভিনন্দন ইনফান্তিনোর

অবশ্য শুধু আর্জেন্টিনাই নয় ২০২৬ বিশ্বকাপে শীর্ষ চার দলের প্রত্যেকটির জন্যই তিনি আলাদা করে বার্তা প্রকাশ করেছেন। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে ইনফান্তিনো লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের ১৬ বছর পর স্পেন আবারও ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ফুটবলের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যুক্ত হলো, যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। পরিবার, সমর্থক এবং পুরো জাতির সঙ্গে উদযাপন করুন। ফুটবল ইতিহাসে নিজেদের স্থান আপনারা অর্জন করেছেন।

 


এই ক্যাটাগরীর আরো খবর..