• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • Bangla Converter

জেলা পরিষদের প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ করেন।

এসময়‘জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জেলা পরিষদের  কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । অতীতে অনেক মানুষ জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না, এ বিষয়ে সাধারণ মানুষকে জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পরিষদের কার্যক্রম আরো উন্নয়ন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক সভাপতি রনজি মোদক, সহ-সভাপতি আশরাফুল হক আশু, যুগ্ম  সম্পাদক নজরুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক আবু সাঈদ, সদস্য মোঃ শাহিন আলম, সৈয়দ সেলিম, মেহেদী হাসান জুয়েল, ফাহামিদা খন্দকার এমি, গাজী ইব্রাহীম খলিল, মিতু আহমেদ প্রমুখ।


এই ক্যাটাগরীর আরো খবর..