• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
উৎসব-বন্ধন বাস বন্ধ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর

সিদ্ধিরগঞ্জে চার পরিবহন চাঁদাবাজি গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ জুলাই) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন সাখাওয়াত হোসেন সৈকত (৪০), সেন্টু (৪০), রবিন (৩৫) ও ইউসুফ (২৬)।

পুলিশ জানায়, গত ২৬ মে সকালে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী মালঞ্চ পরিবহনের একটি বাস সানারপাড় ইউটার্ন এলাকায় পৌঁছালে ৭-৮ জন মোটরসাইকেল আরোহী বাসটির গতিরোধ করে। এ সময় তারা বাসের চালক ও হেলপারকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে নগদ ৯ হাজার ৫০০ টাকা, একটি স্পেয়ার চাকা, গাড়ির কাগজপত্র এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় বাস পরিচালনা প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তফা রানা সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। পরে ২৯ মে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে আরও ৬ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

মামলার তদন্তে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাখাওয়াত হোসেন সৈকতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও দস্যুতাসহ ৬টি, রবিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ৬টি, সেন্টুর বিরুদ্ধে একটি মাদক মামলা এবং ইউসুফের বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের দুটি মামলা বিচারাধীন রয়েছে।

ডিবির দাবি, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহনের চালক-হেলপারদের ভয়ভীতি ও মারধরের মাধ্যমে চাঁদা আদায় করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..