• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
উৎসব-বন্ধন বাস বন্ধ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত ৫৫ জন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ৫৫ জন নারী-পুরুষ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৮ মে) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই আনন্দে অশ্রুসিক্ত হন এবং সহপ্রার্থীদের সঙ্গে কোলাকুলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ধাপের যাচাই-বাছাই শেষে ৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে সোমবার সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষে মেধা, যোগ্যতা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে ৫৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ সময় পুলিশ সুপার নবনিযুক্তদের শুভেচ্ছা জানিয়ে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..