• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
উৎসব-বন্ধন বাস বন্ধ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর

ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সুজন মিয়া (৩১), জামালপুর দেওয়ানগঞ্জ থানার মো. তোতা মিয়ার ছেলে, এবং চাঁদপুর জেলার সদর থানার পুরান বাজার এলাকার শাহজাহান এর মেয়ে মাজেদা (২৯)। তারা উভয়েই বর্তমানে লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন গ্রেপ্তারকৃতরা। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই বাদীর বাসায় যাতায়াত করতেন এবং একমাত্র দুই বছরের শিশুটিকে কোলে নেওয়া ও আদর করতেন।

গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে গিয়ে অপহরণ করে তারা। পরে শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার র‌্যাব-১১-এর কাছে অভিযোগ করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

পরে তাদের হেফাজত থেকে অপহৃত দুই বছরের শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।


এই ক্যাটাগরীর আরো খবর..