• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ডাকাত সোহেল গ্রেপ্তার ফতুল্লায় বুথে লুটের পরিকল্পনা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক শুভ্র হত্যা : সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি জরুরী বিজ্ঞপ্তিঃ আমি একজন সরকারি প্রশাসন। মন্ত্রীর পরিদর্শনে অনুপস্থিত সেই ২ এসিল্যান্ডকে বদলি টানা ২ সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে! ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান মিয়া (৩০), শাওন শেখ (১৯), রাব্বী মিয়া (১৫), বিজয় পাল (১৯), সূর্য্যদেব চন্দ্র পাল (১৫), ঈশান সাহা (১৭), রাজ সাহা (১৭), রুদ্র দেব (১৮), আবির হাসান (১৮), শাহরিয়ার হাসান (২৫), ইমন মিয়া (২২), ও যোবায়ের হোসেন (১৯)। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।
সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করে।
সোনারগাঁ থানার আওতাধীন তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের কর্মীদের আটক করা হয়েছে এবং থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ফাঁড়ি কর্তৃক ছাত্রলীগ কর্মীরা আটক হয়েছে এবং আটকদের ফাঁড়ি থেকে থানার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখনো থানায় এসে পৌঁছেনি।


এই ক্যাটাগরীর আরো খবর..