• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আর নেই ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স তোলারাম কলেজের পুনর্মিলনীর নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দুর্নীতি ও আগামী নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো, ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি ‘সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকের বেতন ৪০ হাজার টাকা দেওয়া সম্ভব’

নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, মুখোমুখি ৪ প্রতিষ্ঠান

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

“যুক্তির সমীরণে, প্রাচ্যের ডান্ডি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব’ এর সেমিফাইনাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা যুক্তির লড়াইয়ে অংশ নেয়। রুদ্ধশ্বাস সেমিফাইনাল শেষে চূড়ান্ত পর্বে ওঠা প্রতিষ্ঠানগুলো আগামী ২২ জুন জেলা শিল্পকলা একাডেমিতে ফাইনালে মুখোমুখি হবে।

প্রাথমিক বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০ নং বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৪ নং কুতুব আইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিভাগের ফাইনালে লড়বে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়।

৮ দিনব্যাপী এই বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য ‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস’। আয়োজকরা জানান, ক্ষুদে বিতার্কিকদের যুক্তির চর্চার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই পরিবেশ ও সবুজ ক্যাম্পাস গড়ার ধারণা ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

বিতর্ক উৎসব উপলক্ষে এস এম ফয়েজ উদ্দিন বলেন, “যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে। জলবায়ু সহনশীল ক্যাম্পাসের বার্তা তাদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে পড়বে।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিফাইনাল পর্বে ছিল তুমুল যুক্তিতর্ক। ফাইনাল ঘিরে ইতোমধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।


এই ক্যাটাগরীর আরো খবর..