• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় দেলু গংয়ের বিরুদ্ধে প্রতারণা, দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ বাংলাদেশ সনাতন পাটির আয়োজনে নগরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় বর্নাঢ্য শোভাযাত্রা শীতলক্ষ্যায় নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম জুলাই হত্যা মামলার আসামি: এমপি আল আমিন অবিশ্বাস্য কামব্যাক; ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফতুল্লায় টর্চারসেলে আটকে নির্যাতন, গ্রেপ্তার ২ ফতুল্লায় বায়ুদূষণ করায় জরিমানা লাখ টাকা সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নারায়নগঞ্জে ১২ বছরের সন্তানের গলাচেপে হত্যা হৃদয়ে ফিলিস্তিন, তাদের সমর্থন করতে যেয়ে আমি কাউকে ভয় করি না : ফুটবল ঈশ্বর ম্যারাডোনা

বাংলাদেশ সনাতন পাটির আয়োজনে নগরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় বর্নাঢ্য শোভাযাত্রা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে ও আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের দেওভোগ ভুইয়ারবাগ এলাকা হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় শোভা যাত্রায় অংশ নেন বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রনব আনন্দ মহারাজ,বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উত্তম সুত্রধর,সহ-সভাপতি মন্তুষ সরকার,যুগ্ম সম্পাদক শ্রীরুপ সরকার, আশুতোষ ঘোষ,ক্রীড়া সম্পাদক লিটন চন্দ্র দে,ধর্ম বিষয়ক সম্পাদক রিপন চক্রবর্তী, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিশ্বজিত রায় খোকনসহ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
বর্নাঢ্য শোভাযাত্রা শুরুর পুর্বে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি টনি মল্লিক বলেন,সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে এই ত্রিমূর্তিকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব পালিত হয়ে আসছে।
বর্নাঢ্য শোভাযাত্রাটি দেওভোগ ভুইয়ারবাগে অবস্থিত সনাতন পার্টি অফিস থেকে বের হয়ে নগরীর ২নং রেলগেইট-চাষাড়া ও নিতাইগঞ্জ প্রদক্ষিন শেষে পুনরায় পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত করা হয়। শোভাযাত্রা শেষে শোভাযাত্রায় অংশগ্রহনকারী প্রতিটি নারী-পুরুষের মাঝে প্রসাদ বিতরন করা হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..