• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • Bangla Converter

আজ সাংবাদিক রণজিৎ মোদকের ৭২ তম জন্মদিন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আজ ৪ জুলাই শনিবার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী কবি রণজিৎ মোদকের ৭২তম শুভ জন্মাদিন। একাধারে বহু গুণে গুনান্বিত বিশিষ্ট সাংবাদিক রণজিৎ মোদকের এই শুভক্ষণে তার সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

বিশিষ্ট সাংবাদিক ও কবি রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় মধুসূদন মোদক ও মাতার নাম স্বর্গীয় বিরাজ মোহিনী মোদক। তারা পাঁচ ভাই (বড় ভাই বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় অমৃত লাল মোদক, দীপেশ চন্দ্র মোদক, রণজিৎ মোদক, দীলিপ মোদক ও মদন মোহন মোদক) এবং দুই বোন (স্বর্গীয় যোগমায়া ও মহামায়া)। রণজিৎ মোদক নারান্দিয়া টিআরকেএন হাইস্কুলে ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেছেন।

পরে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৯৭৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি ৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। তিনি এপর্যন্ত ৭টি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। কাব্যগ্রন্থগুলো হলো- ‘জোসনা ভাঙ্গা ঢেউ’, ‘পাগলার পাগলনাথ’, ‘মুক্তিযুদ্ধ ও কয়েকটি গল্প’, হৃদয়ে বঙ্গবন্ধু, কাশবনে সুতপা, অতৃপ্ত আঁখি, মুক্তিযুদ্ধ ও কয়েকটি গল্প এবং রবীন্দ্র-নজরুল ও অন্যান্য প্রবন্ধ। শিউলি নামের একটি লিটল ম্যাগাজিনের সম্পাদনাও করেন তিনি। তাছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..